বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

অন্ধকার রাতে সড়কের পাশে মিললো নবজাতক শিশু.

Admin ১৩ April ২০২৬ · Monday · ১২:৫৬ অপরাহ্ণ
অন্ধকার রাতে সড়কের পাশে মিললো নবজাতক শিশু.
অন্ধকার রাতে সড়কের পাশে মিললো নবজাতক শিশু

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া।

সিলেটের বিশ্বনাথে রাতের আঁধারে সড়কের পাশ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক উদ্ধার করা হয়েছে।অমানবিকভাবে ফেলে যাওয়া ওই শিশুটিকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ। পরে প্রশাসনের উদ্যোগে তার নাম রাখা হয়েছে ‘ফাতেমা বেগম’ এবং নিশ্চিত করা হয়েছে নিরাপদ আশ্রয়।

ঘটনাটি রামপাশা ইউনিয়নের রামপাশা-লামাকাজী সড়কের ধলিপাড়া গ্রামের কাছে। রোববার (১২ এপ্রিল) রাত প্রায় ১১টার দিকে স্থানীয় সিএনজিচালক মুক্তার মিয়া বাড়ি ফেরার পথে ‘পিছরমুখ’ এলাকায় পৌঁছালে তার গাড়ি হঠাৎ বিকল হয়ে যায়। সেই সময় নির্জন সড়কে তিনি নবজাতকের কান্না শুনতে পান। শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখেন, কোনো কাপড় ছাড়াই একটি পাতলা কাঁথায় মোড়ানো অবস্থায় শিশুটি পড়ে আছে। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে খবর দেন।

খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

পরদিন সোমবার (১৩ এপ্রিল) সকালে হাসপাতালে শিশুটিকে দেখতে গেলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি, অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মনছুরা আক্তারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

সেখানে উপস্থিত সবার সম্মতিতে ইউএনও শিশুটিকে কোলে নিয়ে তার নাম রাখেন ‘ফাতেমা বেগম’। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে তার জন্য নতুন পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম জানান, শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শিশুটিকে নিরাপদ লালন-পালনের জন্য সিলেটের বাগবাড়ীতে অবস্থিত ‘ছোটমণি নিবাসে’ পাঠানো হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ