কিশোরগঞ্জে নিষিদ্ধ যুবলীগের প্রকাশ্যে বড় বিক্ষোভ মিছিল
কিশোরগঞ্জ প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সকল রাজবন্দীর মুক্তির দাবিতে কিশোরগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আহবায়ক, কিশোরগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য গুরুদয়াল সরকারি কলেজের সাবেক এজিএস বাছির উদ্দিন রিপন-এর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
এ সময় দলীয় ও জাতীয় পতাকা হাতে জেলা যুবলীগের নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়।এ সময় মিছিলে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেয়।
বুধবার দুপুরে মিছিলের ভিডিও কিশোরগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য গুরুদয়াল সরকারি কলেজের সাবেক এজিএস বাছির উদ্দিন রিপন-এর ফেসবুক আইডিতে পোস্ট করলে মুহুর্তেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিও তে দেখা যায় কিশোরগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র সদস্য গুরুদয়াল সরকারি কলেজের সাবেক এজিএস বাছির উদ্দিন রিপন-এর নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা হাতে যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে।এ সময় মিছিলে যুবলীগের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে বলে ভিডিওতে দেখা গেছে।