বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

উখিয়ায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

অনলাইন ডেস্ক ৩১ August ২০২৬ · Monday · ০৫:৩৯ অপরাহ্ণ
উখিয়ায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দ্রোহের কবি,বিদ্রোহী কবি, প্রেমে কবি,বিরহের কবি, তার লিখা গান,কবিতা,নাটক আজ বিশ্বময় পরিচিত তেমনি একজন কবি,কাজী নজরুল ইসলাম।

কবি নজরুলের স্মরণে সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী, তারেক রহমান চলতি বর্ষকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছেন।

তারই ধারাবাহিক  দেশ ব্যাপী আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে উখিয়া উপজেলা প্রশাসন নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সকল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন করেন। 

(৩১ আগস্ট) রোজ রবিবার সকাল এগারো ঘটিকার সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, পান্না আকতার অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। 

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা কৃষি অফিসার, কামনাশিস্ সরকার, একাডেমিক  সুপারভাইজার, বদরুল আলম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, রুজিনা আকতার রুজি,উখিয়া উপজেলা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত  কর্মকর্তা, মো: আবু নাঈম ভুঁইয়া, প্রাথমিক শিক্ষা অফিসার, আশরাফুল ইসলাম সিরাজী। 

অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, বিশিষ্ট লোকজ গবেষক, কবি, মাস্টার শাহআলম, উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হারুন রশিদ নুরী প্রমুখ। 

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, অনুষ্ঠানে সভাপতি, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, পান্না আকতার, 

পরে কবিতা পাঠ করে শুনান, বিশিষ্ট লোকজ গবেষক, কবি,মাস্টার শাহআলম, নুরে মাহ্ সুবাহ লেমশি। 

শেষে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের নজরুলের গান পরিবেশ করে শুনান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী বৃন্দ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন, বিশিষ্ট কন্ঠ শিল্পী, উখিয়া উপজেলা পোস্ট মাস্টার, এস,এম,জসিম।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ