বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধের জেরে মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

অনলাইন ডেস্ক ৩১ August ২০২৬ · Monday · ১২:২৮ অপরাহ্ণ
লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধের জেরে মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

মোঃ সাইফুল ইসলাম, বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়নের লাহিড়ী এলাকায় স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে  ছেলের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় লাহিড়ী এলাকার বিপ্লব সাহা বালিয়াডাঙ্গী থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগপত্রে তিনি তার স্ত্রী দীপ্তি রানী, শ্বশুর ভবেশ দেবনাথ, শ্যালক আনন্দ দেবনাথ ও নীতা দেবনাথসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। 

অভিযোগে বিপ্লব সাহা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে গত ১৯ আগস্ট ২০২৬ দুপুরে কয়েকজন লোকজনসহ তার বাড়িতে এসে তার স্ত্রীকে নিয়ে যাওয়ার পাশাপাশি ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি।

অভিযোগপত্র অনুযায়ী, লুট হওয়া সম্পদের মধ্যে রয়েছে নগদ ২ লাখ টাকা এবং প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার।

অভিযোগকারী আরও দাবি করেন, ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন এবং পুরো ঘটনা তারা প্রত্যক্ষ করেছেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান না হওয়ায় তিনি বালিয়াডাঙ্গী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, লুট হওয়া নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

এবিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল আহমেদ বলেন এমন একটি দায়ের করেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ