বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনায় নতুন ঠিকানায় ‘রাধুনী রেস্টুরেন্ট অ্যান্ড গ্রিল হাউস’, শুভ উদ্বোধন

অনলাইন ডেস্ক ৩১ August ২০২৬ · Monday · ১২:২৩ অপরাহ্ণ
খুলনায় নতুন ঠিকানায় ‘রাধুনী রেস্টুরেন্ট অ্যান্ড গ্রিল হাউস’, শুভ উদ্বোধন

মো: আল-মাহফুজ শাওন:

খাদ্যরসিকদের জন্য খুলনায় নতুন আঙ্গিকে যাত্রা শুরু করছে ‘রাধুনী রেস্টুরেন্ট অ্যান্ড গ্রিল হাউস’। আজ ৩০ আগস্ট নগরীর কাজী নজরুল এভিনিউয়ের পুরাতন ময়লাপোতা মোড় এলাকায় প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন।

১৯৯৪ সাল থেকে বিভিন্ন সময়ে খাদ্য পরিবেশন ও সেবার মাধ্যমে ভোজনরসিকদের আস্থা অর্জন করে আসা গ্রিন হাউস এবার খুলনার ঐতিহ্যবাহী রাধুনী রেস্টুরেন্টের সঙ্গে যুক্ত হয়ে নতুন নামে ‘রাধুনী রেস্টুরেন্ট অ্যান্ড গ্রিল হাউস’ হিসেবে নতুন যাত্রা শুরু করেছে।

নতুন এই রেস্টুরেন্টে থাকছে চাইনিজ, ইউরোপিয়ান ও বাংলা খাবারের পাশাপাশি বিশেষ স্বাদের বিরিয়ানি ও গ্রিলের নানা আয়োজন। খাবারের পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে পরিচ্ছন্নতা, মানসম্মত পরিবেশন ও অতিথিদের সৌহার্দ্যপূর্ণ সেবায়।

এছাড়া বিয়ে, জন্মদিন, পারিবারিক অনুষ্ঠান, করপোরেট আয়োজনসহ বিভিন্ন অনুষ্ঠানের খাবারের অর্ডার ও বুকিং নেওয়া হবে। ফলে ব্যক্তিগত ও সামাজিক আয়োজনের জন্যও এটি হতে পারে ভোজনরসিকদের সুবিধাজনক একটি ঠিকানা।

একসময় নিউমার্কেটের পাশে পরিচালিত গ্রিনহাউস  রেস্টুরেন্টের পরিচিতি ও সুনামকে সঙ্গে নিয়ে নতুন পরিবেশে শুরু হওয়া এই উদ্যোগকে ঘিরে খুলনার খাদ্যপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

স্বাদ, ঐতিহ্য, পরিচ্ছন্নতা ও আন্তরিক আতিথেয়তার সমন্বয়ে ‘রাধুনী রেস্টুরেন্ট অ্যান্ড গ্রিল হাউস’ খুলনার ভোজনরসিকদের জন্য নতুন এক অভিজ্ঞতার ঠিকানা হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ