মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় কর্মরত কর্মকর্তাদের উপর ক্ষোভ বিভাগীয় কমিশনার

অনলাইন ডেস্ক ৩০ August ২০২৬ · Sunday · ০৬:৫৩ অপরাহ্ণ
লোহাগড়ায় কর্মরত কর্মকর্তাদের উপর ক্ষোভ বিভাগীয় কমিশনার
সাংবাদিকদের তথ্য প্রদানের নির্দেশ

লোহাগড়া প্রতিনিধি, নড়াইল :

খুলনা বিভাগের, বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন, নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে ক্ষোভ প্রকাশ করেছেন।

রবিবার ৩০ আগষ্ট সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন, উপজেলায় কর্মরত  সকল কর্মকর্তাদের সাথে উপজেলা হলরুমে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলার জেলা প্রশাসক ড.মোহাম্মদ আবদুল ছালাম। কর্মকর্তাদের মতবিনিময় শেষে লোহাগড়ায় কর্মরত গণমাধ্যম কর্মী সরদার রইচ উদ্দিন টিপু, মনির খান,সেলিম জাহাঙ্গীর,কাজি ইমরাম, আজিজুর বিশ্বাস,সহ গণমাধ্যম কর্মীরা উপজেলার  বিভিন্ন অনিয়মের  কথা তুলে ধরেন। তারমধ্যে  লোহাগড়ায় কর্মরত মৎস্য কর্মকর্তা ও উপজেলা প্রকল্প কর্মকর্তা ( পিআইও), সমবায় অফিসারের কথা শিরোনামে আসে।  ওই সময় বিভাগীয় কমিশনার ওই কর্মকর্তাদের  প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি  সকল কর্মকর্তাদের  তথ্য প্রদানের   নির্দেশ প্রদান করেন। পাশাপাশি তিনি বলেন উপজেলায় কোন প্রকার অনিয়ম ও দূর্নীতি বিন্দু পরিমান ছাড়, দেওয়া হবেনা।  তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা শেষে , উপজেলা চত্বরে একটি কৃষ্ণচুড়া গাছ রোপন করেন এরপর তিনি, জয়পুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে যান। জয়পুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে খুলনার উদ্দেশ্যে রওনা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ