মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক ৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে রাজনৈতিক, সাংবাদিক ও সাধারণ মানুষকে আসামি করে আকবর হাসান নামের এক ব্যক্তি মিথ্যা ও হয়রানিমূলক একটি মামলা দায়ের করেছেন তাড়াইল থানায়।    

জানা যায়, তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীরপুর গ্রামের আবেদ আলীর ছেলে আকবর হাসান (৪৪) শনিবার (২৯ আগষ্ট) 

২০০৯ আইন এর ৬,৭,৮,৯,১০,১১,১২ ধারা অনুযায়ী ৩৪ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় নাগরিক পার্টি কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে ও জেলা এনসিপির কার্যালয়ে সোমবার (৩১ আগষ্ট) দুপুরে 

এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সংবাদ সম্মেলনে জেলা এনসিপির  নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাড়াইল উপজেলা বিএনপির একাংশের কতিপয় নেতা বিএনপির নেতাকর্মী, এনসিপির নেতাকর্মী, সাংবাদিক, জুলাই যোদ্ধা এবং নিরীহ সাধারণ জনগণের নামে গায়েবি ও মিথ্যা মামলা দিয়েছেন। সাংবাদিক ও জুলাই যোদ্ধা মো. ওমর খান সানি, তাড়াইল উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ও জুলাই যোদ্ধা রুবেল ভুঁইয়াসহ আরও নিরীহ-নির্দোষদের নামে মিথ্যা-হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।  

জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন বলেন, আমরা দেখেছি তাড়াইল উপজেলায় বিএনপির নাম ভাঙিয়ে একটা মহল সাধারণ জনগণ, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দদের হয়রানি-নির্যাতন করছে। যে মামলাটা দেওয়া হয়েছে তাতে ঘটনার সাথে জড়িত না থাকা বিএনপির ত্যাগী কর্মী, এনসিপির নেতাকর্মী এমনকি সাধারণ ব্যবসায়ী ও ছাত্ররাও আসামি হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি আরও বলেন, অবিলম্বে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় এনসিপি ও সাধারণ জনগণকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত এনসিপি নেতারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। একইসাথে রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করে এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে জেলা ও তাড়াইল উপজেলা এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং মামলার শিকার কয়েকজন ভুক্তভোগী উপস্থিত ছিলেন।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষায় অংশীজন সংলাপ অনুষ্ঠিত

উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষায় অংশীজন সংলাপ অনুষ্ঠিত

উখিয়া (কক্সবাজার)প্রতিনিধি :স্থানীয় জনগোষ্ঠী (হোস্ট কমিউনিটি) ও রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৫ অপরাহ্ণ