বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ইসলামী আন্দোলন তাড়াইল উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ২৯ August ২০২৬ · Saturday · ০৯:০৮ অপরাহ্ণ
ইসলামী আন্দোলন তাড়াইল উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি মাওলানা এনামুল, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বর্তমান কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর ২০২৬ পর্যন্ত থাকলেও স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে চার মাস আগেই নতুন মেয়াদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে তাড়াইল বাজার ট্রলার ঘাট এলাকার সংগঠনের নিজস্ব কার্যালয়ে উপজেলা নেতাকর্মীদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ২০২৭-২০২৮ দুই বছরের জন্য উপজেলা শাখার নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। এতে পূর্বের কমিটির সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা এনামুল হক (বড় হুজুর) পুনরায় সভাপতি এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শেখ মুহম্মদ সাইফুল ইসলাম সেক্রেটারি হিসেবে বহাল রয়েছেন। আলহাজ্ব হযরত মাওলানা আব্দুর রউফ (দা.মা.)-কে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক-১ আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক-৪ মুফতি আবু হানিফ এবং অর্থ সম্পাদক আলহাজ্ব আলী আকবর মাস্টার।

এছাড়াও সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল এবং স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আগাম সম্মেলনের বিষয়ে নবনির্বাচিত সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহম্মদ সাইফুল ইসলাম বলেন,সামনে স্থানীয় সরকার নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত ও সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্যই বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার চার মাস আগেই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে নবনির্বাচিত দায়িত্বশীলদের আগামী দুই বছরের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। 

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ