মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুবিতে বৃক্ষরোপণ

অনলাইন ডেস্ক ২৯ August ২০২৬ · Saturday · ০৯:০৬ অপরাহ্ণ
ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুবিতে বৃক্ষরোপণ

কুবি প্রতিনিধি: 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ'র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। 

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

কর্মসূচির শুরুতে সংগঠনের ৩৫ বছরের পথচলা উদযাপন উপলক্ষে ‘৩৫’ সংখ্যা খচিত বেলুন উড্ডয়ন করা হয়। পরে ক্যাম্পাসের পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। 

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক গাজী শাওন বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সর্বদা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। গত ৩৫ বছর ধরে সংগঠনটি শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে আসছে। একটি নৈতিক ও আদর্শবান প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে সংগঠনের এই পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” 

সভাপতি আবছার উদ্দিন ইফতি বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশের বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক অবক্ষয় থেকে রক্ষা করে আলোর দিশা দেখানোর চেষ্টা করে যাচ্ছে। সংগঠনটি শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ ও নৈতিকতাসম্পন্ন প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং তাদের অধিকার আদায়ে রাজপথে সংগ্রাম করেছে।” 

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনেও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। ৩৫ বছরের পথচলায় শিক্ষার্থীদের অধিকার ক্ষুণ্ন হয়— এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জড়িত ছিল না। বরং এ পথচলায় অসংখ্য সৎ, যোগ্য, মেধাবী ও নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব তৈরি হয়েছে।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ