রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ডেঙ্গু মোকাবিলায় নিজস্ব ফগার মেশিন নিয়ে মাঠে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল

অনলাইন ডেস্ক ২২ August ২০২৬ · Saturday · ০১:৪১ অপরাহ্ণ
ডেঙ্গু মোকাবিলায় নিজস্ব ফগার মেশিন নিয়ে মাঠে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল

মো: আল-মাহফুজ শাওন , খুলনা :

খুলনায় ভয়াবহ ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় জনসচেতনতা ও মশক নিধন কার্যক্রম জোরদারে মাঠে নেমেছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল। জনগণের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে সংগঠনটির উদ্যোগে নিজস্ব ফগার মেশিন ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে।

ডেঙ্গুর প্রকোপ ক্রমেই উদ্বেগজনক হয়ে ওঠায় নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন আবাসিক এলাকা, সড়ক, অলিগলি ও মশার সম্ভাব্য প্রজননস্থলে ফগিং করা হচ্ছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘরের আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে নগরবাসীকে সচেতন করা হচ্ছে।

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বলেন, ডেঙ্গু এখন শুধু একটি পরিবারের সমস্যা নয়; এটি নগরবাসীর সম্মিলিত জনস্বাস্থ্যের বিষয়। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকেও মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই দায়িত্ববোধ থেকেই নিজস্ব উদ্যোগে ফগার মেশিন ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে মাঠে নামা হয়েছে।

তারা আরও বলেন, নগরীর যেসব এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি কিংবা মশার উপদ্রব রয়েছে, পর্যায়ক্রমে সেসব এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে প্রচারণাও চালানো হবে।

নেতৃবৃন্দ বলেন, **“জনগণের পাশে, জনকল্যাণে”—** এই প্রত্যয়কে সামনে রেখে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল ভবিষ্যতেও মানুষের যেকোনো দুর্যোগ ও সংকটে পাশে থাকবে।

এদিকে স্বেচ্ছাসেবক দলের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, ডেঙ্গুর মতো জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় এমন সামাজিক উদ্যোগ নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মশক নিধন কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ