রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন মোঃ কামাল হোসাইন
মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:
রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জয়ী হওয়ার পর তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাহিরপুর উপজেলা বাগলী চুনাপাথর আমদানি কারক গ্ৰুপের সভাপতি ও শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য,মোঃ কামাল হোসাইন।
শুক্রবার (২১ আগস্ট) বিকালে তিনি গনমাধ্যমে এই শুভেচ্ছা জানান।
বিএনপি এই কারা নির্যাতিত নেতা মোঃ কামাল হোসাইন বলেন,বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো।
এই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি তাঁকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।
তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে গণতন্ত্রকে সমুন্নতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি তাঁর সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।
পরিশেষে মোঃ কামাল হোসাইন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু নেক হায়াত কামনা করছেন।