শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নিয়মবহির্ভূতভাবে বেরোবিতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের থেকে বছরে প্রায় সাত লাখ টাকা অতিরিক্ত ফি: ইউজিসি

অনলাইন ডেস্ক ১৮ August ২০২৬ · Tuesday · ১০:২১ অপরাহ্ণ
নিয়মবহির্ভূতভাবে বেরোবিতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের থেকে বছরে প্রায় সাত লাখ টাকা অতিরিক্ত ফি: ইউজিসি

বেরোবি সংবাদদাতা:

‎রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে‘ সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন ফি ( সিডিটি)’ নামে শিক্ষার্থী প্রতি ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অ্যাসেসমেন্ট দল।

‎ইউজিসির অ্যাসেসমেন্ট দলের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি শিক্ষার্থীদের কাছ থেকে ‘সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন ফি’ নামে ফি গ্রহণ করাহয়েছে তা নিয়মের ব্যত্যয় হিসেবে উল্লেখ করেছে ইউজিসি।

‎‎ইউজিসির বাজেট অ্যাসেসমেন্ট দল ২০২৫ সালের ১৬ ও ১৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেট অ্যাসেসমেন্ট কার্যক্রম সম্পন্ন করে।

‎‎ইউজিসির অ্যাসেসমেন্ট দলের প্রতিবেদনে এ খাতে মোট ৬ লাখ ৯৭ হাজার টাকা আদায়ের বিষয়টি উল্লেখ রয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের কোনো দপ্তর, সেন্টার বা বিভাগের নামে শিক্ষার্থীদের কাছ থেকে ফি আদায় ও সেই অর্থ ব্যয়ের সুযোগ নেই। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছে ইউজিসির অ্যাসেসমেন্ট দল।

‎‎শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন নামে ফি আদায়ের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইউজিসির বিধিবিধান অনুসরণ করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‎‎বিশ্ববিদ্যালয় শিক্ষর্থী মো সবুর ভূইয়া বলেন,  প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ভর্তি ফির বাইরে অতিরিক্ত ৫০০ টাকা ‘সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফরমেশন ফি (CDT)’ নামে আদায় করা হচ্ছে। এই অতিরিক্ত অর্থ শিক্ষার্থীদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে এবং তাদের শিক্ষা ব্যয় আরও বাড়িয়ে দিচ্ছে। ভর্তি ফির পাশাপাশি এ ধরনের নিয়মবহির্ভূত অতিরিক্ত ফি আদায় কোনোভাবেই কাম্য নয়। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে বিষয়টি পর্যালোচনা করে এ ধরনের অতিরিক্ত ফি আদায় বন্ধ করা প্রয়োজন।

‎এ বিষয়ে সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফর্মেশনের পরিচালক প্রফেসর ড.মিজানুর রহমান বলেন,ডিজিটাল সার্ভিসগুলোকে  যে আছে সেগুলোকে অবকাঠামোগত উন্নত করার জন্য নেয়া হয়েছিল।যেহেতু ইউজিসি থেকে একটি পর্যবেক্ষণ দিয়েছে। সেই টাকাগুলো আমরা ব্যাবহার করেনি।টাকাটা একটি একাউন্টে রাখা আছে।

‎নিয়মের ব্যতয় করে শিক্ষার্থীদের কাছ থেকে কেনো অতিরিক্ত ফি আদায় করা হয়েছে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত)  রেজিস্ট্রার অধ্যাপক  ফেরদৌস রহমান  বলেন,ইউজিসি  আগেও আপত্তি জানায় এবারও জানিয়েছে৷ আমাদের ভর্তি কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আমরা এটা আর নেবে না। 

‎শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত আদায়কৃত ফি-এর অর্থ কী করা হবে জানতে চাইলে তিনি বলেন, যে টাকাটা নেওয়া হয়েছে সেটা বিশ্ববিদ্যালয়েরের ফান্ডে জমা দেওয়া হবে। 

‎‎নিয়মের ব্যতয় করে কেনো এতো বছর অতিরিক্ত ফি আদায় করা হলো প্রশ্নে তিনি বলেন, এটা আমি বলতে পারব না। তবে যখন আমাদের ভর্তি কমিটির মিটিং হয় সে মিটিংয়ে আমি ছিলাম। সেখানে সিদ্ধান্ত হয়েছে সেন্টার ফর ডিজিটাল ট্রান্সফর্মেশন (CDT) নামে ফি আর আদায় করা হবে না৷ 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ