শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাড়াইলে জিপিএ-৫ পাওয়া ৪০ শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ

অনলাইন ডেস্ক ১৩ August ২০২৬ · Thursday · ০৭:০৫ অপরাহ্ণ
তাড়াইলে জিপিএ-৫ পাওয়া ৪০ শিক্ষার্থীদের উপজেলা প্রশাসনের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের তাড়াইলে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৩৭ জন এবং দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩ জনসহ মোট ৪০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার রিফাত শারমিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হাসিফুর রহমান নাদিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও মেধার স্বীকৃতি। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতাও তাদের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কৃতী শিক্ষার্থীদের এ অর্জন তাড়াইলের শিক্ষা অঙ্গনের জন্য গর্বের বিষয়। তাদের সাফল্য অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

পরে জিপিএ-৫ প্রাপ্ত ৪০ জন শিক্ষার্থীর হাতে ফুল ও ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা জানানো হয়। সম্মাননা পেয়ে কৃতী শিক্ষার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, তাড়াইল উপজেলায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এসএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৭০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে বিভিন্ন গ্রেডে ৬৫৯ জন উত্তীর্ণ হয়েছে। অপরদিকে, ভোকেশনাল পরীক্ষায় ১০৩ জনের মধ্যে ২৬ জন এবং দাখিল পরীক্ষায় ৩১১ জনের মধ্যে ১৫৭ জন উত্তীর্ণ হয়েছে। এসএসসি ও দাখিল মিলিয়ে উপজেলায় মোট ৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ