নাগেশ্বরীর ভাঙ্গামোড় দারুন নাজাত মাদরাসা: কোরআন শিক্ষায় গড়ে উঠছে নতুন প্রজন্ম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভাঙ্গামোড়ে দীর্ঘদিন ধরে কোরআন ও দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে ভাঙ্গামোড় দারুন নাজাত মাদরাসা। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি সময়ের ধারাবাহিকতায় নিজস্ব শিক্ষাব্যবস্থা ও সুন্দর পরিবেশ গড়ে তুলেছে।
শিক্ষার্থীদের কোরআন শিক্ষা ও হিফজের পাশাপাশি ইসলামী জ্ঞান, নৈতিকতা ও শৃঙ্খলার মাধ্যমে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম।
বর্তমানে হাফেজ মাওলানা মোঃ শাহ জালাল-এর পরিচালনায় মাদরাসাটিতে রয়েছে আন্তর্জাতিক হিফজ বিভাগ, আন্তর্জাতিক রিভিশন বিভাগ, অনাবাসিক ব্যবস্থা ও ডে-কেয়ার কার্যক্রম। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও কোরআন শিক্ষার চর্চা অব্যাহত রয়েছে।
মাদরাসাটির অন্যতম বৈশিষ্ট্য হলো এর নিরাপত্তা ও মনোরম পরিবেশ। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে প্রতিষ্ঠানটি ২৪ ঘণ্টা সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। পাশাপাশি পাঠদানের জন্য রয়েছে শান্ত, পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশ।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, শুধু কোরআন মুখস্থ করানো নয়—শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নৈতিকতা ও ইসলামী আদর্শে গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।
দীর্ঘ চার দশকের বেশি সময়ের পথচলায় ভাঙ্গামোড় দারুন নাজাত মাদরাসা স্থানীয় পর্যায়ে একটি পরিচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে। কোরআন শিক্ষার পাশাপাশি সুন্দর পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মতান্ত্রিক শিক্ষা কার্যক্রমের কারণে প্রতিষ্ঠানটি নাগেশ্বরী উপজেলার ভাঙ্গামোড় এলাকায় দিন দিন সুনাম অর্জন করছে।