রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

রাজধানীতে ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক ১১ August ২০২৬ · Tuesday · ০৭:৫৬ অপরাহ্ণ
রাজধানীতে ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

ঢাকা জেলা প্রতিনিধি :

রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আবুল হোসেন (৭০) ২। কামরুল হাসান সজীব (২৪) ও ৩। মোঃ আলামিন তালুকদার (২৭)।

গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ০৬:০৫ ঘটিকায় ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল যাত্রাবাড়ী থানাধীন দেওয়ান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আবুল ও সজীবকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ১১ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

অপরদিকে, একই দিন দুপুর ০৩:০৫ ঘটিকায় ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল মুগদা থানাধীন টিটিপাড়া বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের ৩নং গেইটের সামনে অভিযান পরিচালনা করে মোঃ আলামিনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ১৩ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

এ ঘটনায় যাত্রাবাড়ী ও মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ