শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

৪০৪ শিক্ষকের রাষ্ট্রবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে ইবি ইউট্যাবের প্রতিবাদ

অনলাইন ডেস্ক ০৬ August ২০২৬ · Thursday · ০৬:৪৩ অপরাহ্ণ
৪০৪ শিক্ষকের রাষ্ট্রবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে ইবি ইউট্যাবের প্রতিবাদ

হাম্মাদ, ইবি প্রতিনিধি:

সরকারি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের রাষ্ট্রবিরোধী অপতৎপরতা ও বিভিন্ন গোষ্ঠীর সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। বৃহস্পতিবার (৬ আগষ্ট) সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশের ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষকের রাষ্ট্র ও জনস্বার্থ বিরোধী বিভিন্ন কার্যক্রমের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ একটি দলের আদর্শে উদ্বুদ্ধ এই শিক্ষকগণের এ ধরনের ষড়যন্ত্রমূলক অপতৎপরতা ও নিষিদ্ধ কার্যক্রমের জন্য ইউট্যাব ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, বিশেষ করে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিশ্ববিদ্যালয়ে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন, সেই অনুরোধ জানাচ্ছি। এ ব্যাপারে গঠিত তদন্ত কমিটি দ্রুততম সময়ের মধ্যে তাদের প্রতিবেদন পেশ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহায়তা করবেন সে দাবিও আমরা করছি।

শিক্ষক নেতৃবৃন্দ বলেন, বিপ্লবী জুলাই-আগস্টের চেতনা সকল মহল ধারণ করবে এবং প্রতিটি পর্যায়ে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় সমূহে শিক্ষার একটি অগ্রগতিশীল ধারা অব্যাহত রাখবে এটি আমরা প্রত্যাশা করছি। শিক্ষার পরিবেশ ব্যাহতকারী সকল সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধেও আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ন্যায়বিচার দাবি করছি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে এশিয়া পোস্টে ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে প্রতিবদেন প্রকাশিত হয়। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ শিক্ষকের নাম প্রকাশ করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ ৪৪ জন শিক্ষকের তালিকা রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ