শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল

অনলাইন ডেস্ক ০৬ August ২০২৬ · Thursday · ০১:৪৬ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল

নোয়াখালী প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

৫ই আগষ্ট'২৬ইং বুধবার বাদ আসর কোম্পানীগঞ্জ উপজেলা জামে মসজিদ প্রাঙ্গণ হতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বসুরহাট পৌরসভা শাখার আমীর মাওলানা মোঃ মোশাররফ হোসেন -এর সভাপতিত্বে ও বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন এর সঞ্চালনায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর শূরা কমিটির সদস্য অধ্যক্ষ বেলায়েত হোসেন। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বর্তমান সরকারও যদি ফ্যাসিবাদের পথ অনুসরণ করে তাহলে বাংলাদেশের জনগণ পুনরায় রাজপথে নেমে আসতে বাধ্য হবে। আমরা চাই না পুনরায় আরো একটি গণঅভ্যুত্থান হোক। দেশ আাবারও অস্থিতিশীল পর্যায়ে চলে যাক। আমরা চাই না আাবারও মায়ের বুক খালি হোক। আমরা চাই দেশে সুস্থ, স্বাভাবিক, শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হোক। যেখানে দেশের মানুষ শান্তিতে, নিরাপদে বসবাস করতে পারতে। আমরা সরকারের জনকল্যাণমুখী সকল কাজে সহযোগিতা করতে চাই।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নব-নির্বাচিত আমীর মাওলানা মিজানুর রহমানসহ আরও অনেকে। সমাবেশে বক্তারা সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ