শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে তাড়াইলে জামায়াতের মিছিল

অনলাইন ডেস্ক ০১ August ২০২৬ · Saturday · ০৮:৩৮ অপরাহ্ণ
গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে তাড়াইলে জামায়াতের মিছিল

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) :

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জের তাড়াইলে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শনিবার (১ আগস্ট) দুপুর ৩ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে  মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এশিয়া ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা জুলাই অভ্যুত্থানের স্মরণ, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। 

তাড়াইল বাজার এশিয়া ব্যাংকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং আন্দোলনে নিহতদের স্মরণ করেন। একই সঙ্গে আহতদের সুস্থতা কামনা করে গণভোটের রায় বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ডা. কর্নেল (অব.) জেহাদ খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আইন বিষয়ক সম্পাদক মুসলেহ উদ্দীন সুমন, তাড়াইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাবিবুর রহমান এবং সেক্রেটারি এমকে মাসুদ প্রমূখ।

এসময় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের দুঃশাসন, বৈষম্য ও নানা অনিয়মের বিরুদ্ধে জনগণের গণজাগরণ। ওই আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ ভোটাধিকার, ন্যায়বিচার, সুশাসন ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেছিল। 

সমাবেশে বক্তারা আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন। জনগণের দেওয়া গণভোটের রায় এখনো বাস্তবায়িত হয়নি দাবি করে বক্তারা দ্রুত সেই রায় বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করে গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে এর জবাব জনগণই দেবে।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ