শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি

অনলাইন ডেস্ক ০১ August ২০২৬ · Saturday · ১১:৫৬ পূর্বাহ্ণ
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলায় সাফওয়ান নামে সাড়ে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

পরিবারের দাবি, শ্বাসকষ্টে আক্রান্ত শিশুটির অবস্থার অবনতি হলেও বারবার অনুরোধের পরও সময়মতো অক্সিজেন বা চিকিৎসাসেবা দেওয়া হয়নি।

শুক্রবার (৩১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে,শিশু মৃত্যুর এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মারা যাওয়া শিশু সাফওয়ান জেলা শহরের শোলাকিয়া এলাকার মাছ ব্যবসায়ী মিঠুন মিয়ার ছেলে।

পরিবার জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর দেড়টার দিকে সাড়ে পাঁচ মাস বয়সী শিশু সাফওয়ানকে নিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন মিঠুন মিয়া। শ্বাসকষ্টের সমস্যায় শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

পরিবারের সদস্যদের অভিযোগ, শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টার দিকে হঠাৎ করে শিশুটির শ্বাসকষ্ট বেড়ে যায়। এ সময় দ্রুত অক্সিজেন দেওয়ার জন্য কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের খুঁজতে থাকেন তারা। কিন্তু বারবার অনুরোধ করেও তাৎক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন শিশুটির মা শারমীন আক্তার।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, শিশুটির শ্বাসকষ্ট বেড়ে গেলে পরিবারের সদস্যরা একাধিকবার গিয়ে চিকিৎসক ও নার্সদের সহযোগিতা চান। একপর্যায়ে শিশুটির খালা চিৎকার শুরু করলে একজন চিকিৎসক সেখানে আসেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান তারা।

এদিকে শিশুটির মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সাইফুল ইসলাম জানিয়েছেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ