সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে ৮২ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক ২৯ July ২০২৬ · Wednesday · ০৭:১৫ অপরাহ্ণ
ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে ৮২ জন গ্রেফতার

ঢাকা জেলা প্রতিনিধি :

মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ৮২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে পল্টন থানা ১১ জন, শাহজাহানপুর থানা ১৫ জন, খিলগাঁও থানা ১৭ জন, রামপুরা থানা ১০ জন, মুগদা থানা ৬ জন মতিঝিল থানা ১১ জন ও সবুজবাগ থানা ১২ জন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন