শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুবিতে ‘বন্ধু’র রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি

অনলাইন ডেস্ক ২৬ July ২০২৬ · Sunday · ০৯:০০ অপরাহ্ণ
কুবিতে ‘বন্ধু’র রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি

বাবলু দেব,কুবি প্রতিনিধি:

“যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাঁচবে জীবন, বাঁচবে প্রাণ” স্লোগানকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ‘বন্ধু’র সপ্তাহব্যাপী সদস্য সংগ্রহ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজিত হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে আগামী ৩০ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুবিধা পাবেন।

সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উক্ত কর্মসূচিটি বাস্তবায়ন কমিটির সদস্য মামুনুর রশীদ বলেন, “বন্ধু রক্তদাতা সংগঠনের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আজ এ কার্যক্রমের প্রথম দিন। আগামী সাত দিন ধরে এটি চলবে। আমরা আশা করছি, শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং নতুন সদস্য যুক্ত করার ক্ষেত্রে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।”

ক্যাম্পেইন বাস্তবায়ন কমিটির সভাপতি নাঈম ভূঁইয়া বলেন, “বন্ধু, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দুই হাজারের বেশি অসুস্থ ও রক্ত প্রয়োজনীয় মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রাখা এবং নতুন প্রজন্মকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতেই এ আয়োজন করা হয়েছে।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ