খুলনা স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে অব্যাহতি
মো: আল-মাহফুজ শাওন:
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের খালিশপুর থানা শাখার অধীন ১৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী গাজী এবং ১৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ফাহিম শেখকে দলীয় পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, খুলনা মহানগর শাখার আওতাধীন খালিশপুর থানা শাখার ১৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী গাজী এবং ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য ফাহিম শেখকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
একই সঙ্গে দলের সর্বস্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বেলাল হোসেন সুমন এবং সদস্য সচিব আলাউদ্দিন তালুকদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সাংগঠনিক সিদ্ধান্তটি অনুমোদন করেছেন থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
—সংবাদ বিজ্ঞপ্তি