বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনায় প্রথম নারী জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০৭:৪৯ পূর্বাহ্ণ
খুলনায় প্রথম নারী জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ
খুলনায় প্রথম নারী জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ

মো: আল-মাহফুজ শাওন,খুলনা: 

খুলনা জেলার সদ্য নিযুক্ত মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।

খুলনার ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান কমিটির সদস্যরা। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে পারস্পরিক মতবিনিময় হয় এবং খুলনার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি ও চলমান সমস্যা সমাধান নিয়ে আলোচনা করা হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জেলা প্রশাসক হুরে জান্নাতের নেতৃত্বে খুলনার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে প্রশাসন কার্যকর ভূমিকা রাখবে।

জেলা প্রশাসক হুরে জান্নাত উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, সবার সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি উন্নত ও আধুনিক জেলায় রূপান্তর করা সম্ভব।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ