বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ভোলায় ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজ ভেঙে ট্রাক্টর খালে, চালক নিহত

অনলাইন ডেস্ক ২৩ June ২০২৬ · Tuesday · ০৮:৫৩ অপরাহ্ণ
ভোলায় ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজ ভেঙে ট্রাক্টর খালে, চালক নিহত

প্রতিনিধি:

ভোলার লালমোহনে বালুভর্তি ট্রাক নিয়ে পার হওয়ার সময় সড়কের উপরের সংযোগ ব্রিজ ভেঙে পানিতে পড়েমো. নাঈম (২৩) নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপার আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের আজহার রোডের বেতুয়ার খাল ব্রিজটি ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

নাঈম লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা বাজার এলাকার ফরিদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বালুভর্তি ট্রাকটি ব্রিজ দিয়ে পার হওয়ার সময় হঠাৎ করে ব্রিজটি ভেঙে ট্রাকসহ পানিতে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক ও হেলপার গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক নাঈমকে মৃত ঘোষণা করেন। 

এছাড়াও আহত হেলপারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

এদিকে সড়কের উপর ব্রিজ ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দ্রুত ব্রিজটি নির্মাণ করে যান চলাচল স্বাভাব

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ