বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

খুলনা বিশ্ববিদ্যালয়ে স্মার্টবোর্ড যুগের সূচনা! আধুনিক শিক্ষায় নতুন দিগন্ত

Admin ০৭ April ২০২৬ · Tuesday · ০২:০০ অপরাহ্ণ
খুলনা বিশ্ববিদ্যালয়ে স্মার্টবোর্ড যুগের সূচনা! আধুনিক শিক্ষায় নতুন দিগন্ত
খুলনা বিশ্ববিদ্যালয়ে স্মার্টবোর্ড যুগের সূচনা! আধুনিক শিক্ষায় নতুন দিগন্ত

 মো: আল-মাহফুজ  শাওন
খুলনা বিশ্ববিদ্যালয়-এর বিভিন্ন ডিসিপ্লিনে নতুন করে স্মার্টবোর্ড সংযুক্ত করা হচ্ছে। এসব স্মার্টবোর্ডের ফিচার সম্পর্কে অবহিতকরণ এবং এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে মঙ্গলবার সকালে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
তিনি বলেন, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষা কারিকুলামকে আধুনিক ও যুগোপযোগী করে সাজাতে হবে। এ লক্ষ্যে প্রতিটি ডিসিপ্লিনে স্মার্টবোর্ড ও কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে। তিনি আরও বলেন, স্মার্টবোর্ড একটি অত্যন্ত প্রয়োজনীয় প্রযুক্তি—এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সচেতন ও দক্ষ হতে হবে।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে স্মার্টবোর্ড ব্যবহারের বিভিন্ন টেকনিক্যাল দিক তুলে ধরেন সাকিব হাসান, প্রতিনিধি, হিকভিশন বাংলাদেশ।
এতে উপস্থিত ছিলেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ জাকির হোসেন এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. কাজী সাইফুল ইসলামসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ।
📌 বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ