বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

করগাঁওয়ে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

অনলাইন ডেস্ক ১৭ June ২০২৬ · Wednesday · ০১:১০ অপরাহ্ণ
করগাঁওয়ে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

 

 

 

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও বাজারে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে এলাকার সাধারণ মানুষ ঘরের কাছেই বিভিন্ন আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে করগাঁও বাজারের নবী নেওয়াজ প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত ‘মোরগ মহল করগাঁও এজেন্ট আউটলেট’-এ ফিতা কেটে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মো. নাদিম মোল্লা। ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং বিভাগের সিনিয়র রিলেশনশিপ অফিসার মো. আফতাব উদ্দিন সভাটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংক এশিয়ার তাড়াইল শাখার ব্যবস্থাপক গোবিন্দ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের জেলা ব্যবস্থাপক সাইফুল ইসলাম ভূঁইয়া, করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান কবীর, করগাঁও বাজার বণিক সমিতির সভাপতি শাহিদুর রহমান বাবুল এবং ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সার্জেন্ট (অব.) হারুন রশিদ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন এ শাখার মাধ্যমে করগাঁও ও আশপাশের এলাকার বাসিন্দারা সঞ্চয়, অর্থ উত্তোলন, রেমিট্যান্স গ্রহণ, ইউটিলিটি বিল পরিশোধসহ বিভিন্ন ব্যাংকিং সেবা সহজেই গ্রহণ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য ইসরাফিল মিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রাসেল মিয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সোহানুর রহমান হেলিম, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মুখলেছুর রহমান,করগাঁও বাজার এজেন্ট ব্যাংকের ব্যাবস্থাপক সজিব মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠান শেষে অতিথিরা নতুন শাখার কার্যক্রম পরিদর্শন করেন এবং এর সফলতা কামনা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ