শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

জয়পুরহাট জেলা বিএনপি’র দাবী প্রতিমন্ত্রীকে নিয়ে শীর্ষ কাগজে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত

অনলাইন ডেস্ক ১৫ June ২০২৬ · Monday · ০৩:২৮ অপরাহ্ণ
জয়পুরহাট জেলা বিএনপি’র দাবী প্রতিমন্ত্রীকে নিয়ে শীর্ষ কাগজে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত

 

মোঃ মোকাররম হোসাইন 

কালাই(জয়পুরহাট)প্রতিনিধি

 

‘শীর্ষ কাগজ’ পত্রিকায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে জড়িয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে, তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জয়পুরহাট জেলা বিএনপি। নিউজটি প্রকাশের পর দ্রæত গতিতে বিভিন্নজনের ফেসবুক আইডিতেও দেখা যায়। এরই প্রেক্ষিতে গত রোববার (১৪ জুন) রাতে পাঠানো জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান স্বাক্ষরিত এক যৌথ প্রতিবাদলিপিতে এমন ক্ষোভ প্রকাশ করা হয়।

প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ৮ জুন সাপ্তাহিক ‘শীর্ষ কাগজ’ পত্রিকার ২৭তম সংখ্যায় জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর মো. আবদুল বারীকে জড়িয়ে ‘৩ হাজার কোটি টাকা লুটপাট সংক্রান্ত’ যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ অনুমান নির্ভর। সংবাদে কথিত অভিযোগের পক্ষে কোনো আইনগতভাবে প্রমাণযোগ্য তথ্য বা দালিলিক প্রমাণ ব্যবহার করা হয়নি। যাচাইবিহীন ও কাল্পনিক তথ্যের ওপর ভিত্তি করে এমন সংবেদনশীল এবং গুরুতর অভিযোগ প্রকাশ করা সাংবাদিকতার মৌলিক নীতি ও সততার পরিপন্থী।

প্রকল্পের বাস্তব চিত্র তুলে ধরে বিএনপি নেতৃবৃন্দ জানান, প্রতিবেদনে উল্লিখিত ‘মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ প্রকল্পটির’ কার্যক্রম মূলত ২০১৪ সালে শুরু হয়েছিল এবং দীর্ঘ প্রক্রিয়া শেষে গত ডিসেম্বর ২০২৫ সালেই এর নির্ধারিত মেয়াদ সমাপ্ত হয়েছে। যে প্রকল্পের মেয়াদ গত বছরই শেষ হয়ে গেছে, তার সাথে প্রতিমন্ত্রীর নাম ও ছবি যুক্ত করে ২০২৬ সালের জুনে এসে মিথ্যা সংবাদ প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

প্রকাশিত এই বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা জানান জয়পুরহাট জেলা বিএনপির। সেই সাথে সাংবাদিকবৃন্দকে যে কোনো সংবাদ প্রকাশের আগে সঠিক তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীলের জায়গা থেকে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ