শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে মারামারি, হামলায় আহত ৫

Admin ০৭ June ২০২৬ · Sunday · ০৬:৪১ অপরাহ্ণ
লোহাগড়ায় স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে মারামারি, হামলায় আহত ৫

 

নড়াইলের লোহাগড়া পৌরসভার কচুবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় দু'জন যুবক গুরুতর আহত সহ ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় শনিবার রাতে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে , শনিবার 

(৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের কচুবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিথিলা সাহার সভাপতিত্বে এক সভার আয়োজন করা হয়। সভায় কচুবাড়ীয়াসহ আশেপাশের  গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে 'দাতা সদস্য' হিসেবে নাম প্রস্তাবকে কেন্দ্র করে উপস্থিত দুটি পক্ষ তর্কে জড়িয়ে পড়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। এ সময় কচুবাড়ীয়া গ্রামের মৃত দাউদ সমাজদারের ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জাবের সমাজদারের নেতৃত্বে  জাহিদ, নাঈম, হান্নান, সাধন কর্মকার, কিংকর কর্মকার, বাচ্চু, জাহাঙ্গীর সমাজদারসহ ১০/১২ জন দুর্বৃত্ত রামদা, হকিষ্টিক, লোহার রড, লাঠিসোঁটা নিয়ে চলমান সভায় অতর্কিত হামলা চালায়। হামলায় কচুবাড়ীয়া গ্রামের সাবেক কাউন্সিলর ফারুক শেখের ছেলে সাবিদ শেখ (২২) ও একই গ্রামের হায়দার শেখের ছেলে আব্দুল্লাহ শেখ ওরফে অপুকে (২৮) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। এছাড়া হামলার সময় মারধোরের শিকার হয় কচুবাড়ীয়া গ্রামের হারুন মোল্যা, কবির হোসেন, দিলীপ সমাদ্দারসহ আরও কয়েকজন। স্হানীয়রা গুরুতর আহত  সাবিদ ও আব্দুল্লাহকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় কচুবাড়ীয়া গ্রামের জাহাঙ্গীর শেখ বাদী হয়ে শনিবার রাতে ৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি অভিযোগ থানায় জমা দিয়েছেন।  ্

এঘটনায় এলাকার সুশীল সমাজ মনে করেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের এমন ঘটনা খুবই দুঃখজনক। যে ভদ্রতার শিক্ষা দেওয়া হবে, সেখানেই বরবরতা!! 

এ বিষয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনার পর পরই পুলিশ ওই এলাকা পরিদর্শন করেছে। একটি পক্ষ অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে মামলা রজু করা হবে। 

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ