শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় নাতনিকে ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

Admin ২৬ May ২০২৬ · Tuesday · ০৯:০৯ অপরাহ্ণ
কুষ্টিয়ার ভেড়ামারায় নাতনিকে ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ
কুষ্টিয়ার ভেড়ামারায় নাতনিকে ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

নজরুল  ইসলাম মুকুল, কুষ্টিয়াঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় নাতনিকে (সম্পর্কে সৎ নানা, নানীর দ্বিতীয় স্বামী) ধর্ষণের অভিযোগে শাহবুল আলী (৪৫) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (২৬ মে) সকালে উপজেলার পৌর এলাকার নওদাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
​আটক শাহবুল আলী ভেড়ামারা পৌরসভার ৩ নং ওয়ার্ড নওদাপাড়া গ্রামের মৃত পরিষ্কার আলীর ছেলে।  অন্যদিকে ভিকটিম কিশোরী (১৪) উপজেলার দক্ষিণ রেলগেট এলাকার বাসিন্দা।
​স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নওদাপাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ধর্ষক শাহবুল আলীকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
​এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ধর্ষনের বিষয়টির সত্যতা পাওয়া গেছে । মামলার প্রস্তুিত চলছে বলেও জানান তিনি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ