শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

মোংলায় রামিসা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক ২৪ May ২০২৬ · Sunday · ০৫:৪২ অপরাহ্ণ
মোংলায় রামিসা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

 

মো: রাজ হাওলাদার 
​মোংলা প্রতিনিধি:

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মম হত্যা এবং সারা দেশে চলমান নারী ও শিশু নির্যাতনের ঘটনার প্রতিবাদে বাগেরহাটের মোংলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​আজ রবিবার (২৪ মে) সকাল সাড়ে ৯টায় বেসরকারি উন্নয়ন সংস্থা 'বাদাবন সংঘ' এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে উপজেলা চত্বরের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনার দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান।


​সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সচেতন নাগরিকরা। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "বর্তমানে দেশে নারী ও শিশুদের ওপর সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। ধর্ষণ, নির্যাতন ও হত্যার মতো জঘন্য অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে কোনো নারী ও শিশুকে এভাবে নির্মমতার শিকার হতে না হয়।"

​"বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এই ধরনের জঘন্য অপরাধ কোনোভাবেই সমাজ থেকে দূর করা সম্ভব নয়।"


​বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমান সমাজে মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এই অবক্ষয় রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ধর্ষণ ও সহিংসতার ঘটনা বাড়তেই থাকবে।

​তাই সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানোর পাশাপাশি, সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের কার্যকর ভূমিকার মাধ্যমে নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয় এই প্রতিবাদ সমাবেশ থেকে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ