বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

আনন্দ মোহন কলেজের মেধাবী শিক্ষাথী তারেক আজীজ নিখোঁজ

Admin ০৫ April ২০২৬ · Sunday · ০৫:০১ অপরাহ্ণ
আনন্দ মোহন কলেজের মেধাবী শিক্ষাথী তারেক আজীজ নিখোঁজ
শিক্ষাথী তারেক আজীজ নিখোঁজ

গৌরীপুর, ময়মনসিংহ প্রতিনিধিঃ  মোবাইল ও ল্যাপটপ সার্ভিসিংয়ের জন্য ঢাকা গিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাসিন্দা ও আনন্দমোহন কলেজ-এর মাস্টার্সের শিক্ষার্থী তারেক আজিজ (২৬)।

নিখোঁজের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনাটি ঘটে গত ২ এপ্রিল, বৃহস্পতিবার। এ ঘটনায় ৩ এপ্রিল ভুক্তভোগী পরিবার তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে।

নিখোঁজ তারেক আজিজ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পরিবারসহ ময়মনসিংহ শহরের আকুয়া হাজিবাড়ী মোড় এলাকায় বসবাস করতেন। তারেক আনন্দমোহন কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

তারেকের বড় ভাই সৈয়দ মোশাররফ হোসেন সরকার জানান, ঘটনার দিন ২ এপ্রিল সকালে খাবার শেষে আনুমানিক বেলা ১১টার দিকে মোবাইল ও ল্যাপটপ সার্ভিসিংয়ের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারেক। তিনি ঢাকার তেজগাঁও থানা এলাকায় অবস্থিত বসুন্ধরা শপিং মলে কাজ শেষে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক সাড়ে ৮টার পর থেকে তার মোবাইল ফোনে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, রাত যত বাড়ছিল আমাদের উদ্বেগ ততই বাড়ছিল। আমরা ঢাকাসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েও তার কোনো সন্ধান পাইনি। আমাদের বাবা-মা ও পরিবারের সবাই চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানাচ্ছি, যেন তারা দ্রুত তাকে খুঁজে বের করে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেন।

এ বিষয়ে তেজগাঁও থানা-এর উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, এ ঘটনায় থানায় একটি জিডি গ্রহণ করা হয়েছে এবং পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনো পর্যন্ত নিখোঁজ তারেক আজিজের কোনো সন্ধান পাওয়া যায়নি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ