শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

রাস্তায় নিচে পড়ে থাকা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ

অনলাইন ডেস্ক ১৭ May ২০২৬ · Sunday · ০১:০৩ অপরাহ্ণ
রাস্তায় নিচে পড়ে থাকা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে তাহিরপুর থানা পুলিশ

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ: সুনামগঞ্জ,তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই গ্রামে রাস্তার পাশে পড়ে থাকা আংগুর মিয়া নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ১৬ মে ২০২৬ খ্রিষ্টাব্দ (শনিবার) স্থানীয় জনতা তাহিরপুর সীমান্তের রাজাই প্রধান সড়কের পাশে ওই মরদেহটি পড়ে থাকতে দেখেন।

​স্থানীয় ও পুলিশের সূত্রে জানাযায়,শনিবার রাজাই মেইন রাস্তার পাশে এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখে ভিড় জমান স্থানীয় এলাকাবাসী। পরবর্তীতে মৃত ব্যক্তিকে স্থানীয়রা আংগুর মিয়া(৩৮) বলে সনাক্ত করা হয়। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ বর্তমান চেয়ারম্যান মাসুক মিয়া,এবং তাহিরপুর থানা পুলিশের একটি দল।

জানাযায়,​তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এরপর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের (পোস্টমর্টেম)এর জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।

এব্যাপারে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম জানান,ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ