বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কিশোরগঞ্জ সদরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা ও গাছের চারা বিতরণ

Admin ১৫ May ২০২৬ · Friday · ০১:০৫ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জ সদরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা ও গাছের চারা বিতরণ

 

জামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জ সদর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২ টায় কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক দায়িত্ব পালন করেন কিশোরগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলার কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আসাদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম, সমাজসেবা কর্মকর্তা মঈনুর রহমান মনির এবং জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নূর মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। এসময় তারা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সংকটের বিষয় বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, বিদ্যালয়ের যেকোনো সমস্যা লিখিতভাবে আবেদন আকারে শিক্ষা অফিসে জমা দিন।সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদে উপস্থাপন করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

পরে অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের হাতে গাছের চারা তুলে দেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম। বক্তারা শিক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্বও তুলে ধরেন।

ট্যাগ

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ