বুধবার, ২৭ মে ২০২৬
সারাদেশ

ইটনায় মাটি ধসে পড়ে হুমকির মুখে রহমতে আলম মাদরাসা সহ তিন শতাধিক পরিবারের ভিটে বাড়ী

Admin ০৫ May ২০২৬ · Tuesday · ০৮:২২ পূর্বাহ্ণ
ইটনায় মাটি ধসে পড়ে হুমকির মুখে রহমতে আলম মাদরাসা সহ তিন শতাধিক পরিবারের ভিটে বাড়ী
ইটনায় মাটি ধসে পড়ে হুমকির মুখে রহমতে আলম মাদরাসা সহ তিন শতাধিক পরিবারের ভিটে বাড়ী

এম তাজুল ইসলাম,ইটনা কিশোরগঞ্জ সংবাদদাতা: ধনু নদীর পানির স্রোত দ্বারা ইটনা বড়হাটির খাল দিয়ে সরাসরি দক্ষিন দিকে প্রবেশ করে খালটি পূর্বদিকে মোড় নিয়ে ইটনা মধ্যগ্রাম নয়াবাড়ীর শেষ সীমানা দিয়ে ব্রীজের নিচ দিয়ে দক্ষিনের হাওরে প্রবেশ করে ধনু নদীর পানি| ইটনা বড়হাটির খাল দিয়ে ধনু নদীর পানি প্রবেশ করার কারণে স্রোতের অববাহিকায় ইটনা সড়কহাটি রহমতে আলম মাদরাসা ও এতিম খানাটি ভাঙ্গনের কবলে পড়েছে| হুমকির মুখে পড়েছে মাদরাসার বিল্ডিং ও মসজিদে ওমর ফারুক সহ সড়কহাটি, নয়াবাড়ী ও বড়হাটি কিছু অংশে প্রায় তিন শতাধিক পরিবারের বসত বাড়ী| এতে অত্র এলাকার পরিবারের জীবন কাটছে আতংক ও উৎকন্ঠায়| নয়াবাড়ীর শাবানা আক্তার ও আবুল কাসেম বলেন, সরকার যদি অতিদ্রুত কোন কার্যকরি পদক্ষেপ গ্রহণ না করে তবে আমাদের ˆপত্রিক ও ¯^ামীর ভিটে বাড়ী ছাড়া হতে হবে| ইটনা রহমতে আলম মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আতাউর রহমান বলেন, বিগত দিনে এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি| ইটনা উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর ও পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বশীল প্রতিনিধি ইতিমধ্যে ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছে বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে| তাই অতিদ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণে দাবি রাখে ভাঙ্গন কবলিত এলাকাবাসী|

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঢাকার আশুলিয়ায় পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পাইকারের মারামারি, অসুস্থ হয়ে একজনের মৃত্যু

ঢাকার আশুলিয়ায় পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে দুই পাইকারের মারামারি, অসুস্থ হয়ে একজনের মৃত্যু

 ঢাকা জেলা প্রতিনিধি :(নারয়ন সরকার সবুজ) আশুলিয়ায় কোরবানীর পশুর হাটে গরু বাঁধাকে...

২৭ May ২০২৬ · Wednesday · ০৪:০৩ অপরাহ্ণ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে  ৭নং ওয়ার্ডের সকল স্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন মো.কবির আহমদ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৭নং ওয়ার্ডের সকল স্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন মো.কবির আহমদ

 মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবদল নেতা মোঃ...

২৭ May ২০২৬ · Wednesday · ০৩:৩৭ অপরাহ্ণ