শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

কক্সবাজারে পৃথক অভিযান : ৫৩ কেজি গাঁজাসহ ২ মাদক পাচারকারী আটক

Admin ২৯ April ২০২৬ · Wednesday · ০২:৫৫ অপরাহ্ণ
কক্সবাজারে পৃথক অভিযান : ৫৩ কেজি গাঁজাসহ ২ মাদক পাচারকারী আটক
কক্সবাজারে পৃথক অভিযান : ৫৩ কেজি গাঁজাসহ ২ মাদক পাচারকারী আটক

এইচ এম ফরিদুল আলম শাহীন, কক্সবাজার 

কক্সবাজারের উখিয়ায় কোষ্টগার্ড  ও রামুতে র‍্যাবের পৃথক অভিযানে ৫৩ কেজি গঁজা উদ্ধার ও ২ জনকে গ্রেফতার করেছে।

উখিয়ার  ইনানীতে ৫০ কেজি গাঁজাসহ ১জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন কোষ্টগার্ডের মিড়িয়া কর্মকতা  লেঃ কর্ণেল সাব্বির আলম সুজন আজ ২৯ এপ্রিল বুধবার  বিকেলে।

 

তিনি বলেন, ‘কক্সবাজারের উখিয়া থানাধীন মেরিন ড্রাইভ সংলগ্ন সফির বিল এলাকায় মাদক পাচারকারীরা মাদক পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৮ এপ্রিল মঙ্গলবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন ইনানী কর্তৃক উক্ত এলাকায় বিশেষ অভিযানে নামেন কোষ্টগার্ড সদস্যরা।  

অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১ জন মাদক পাচারকারীকে আটক করা হয় এবং ঘটনাস্থল হতে প্রায় ১৫ লাক টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।ধৃত ব্যক্তি হচ্ছে উখিয়া জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে বেলাল উদ্দিন (২৫)। 
এদিকে র‍্যাব ১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, কক্সবাজার, চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাত্রী বেশে মাদক পাচার হচ্ছে, এমন সংবাদের ভিক্তিতে র‍্যাব- ১৫, সিপিএসসি (কক্সবাজার)  ২৮ এপ্রিল রাতে রামু বাইপাস সড়কের উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি টেকনাফ  থেকে চট্টগ্রাম  মূখী যাত্রীবাহী বাস থামিয়ে সন্দেহভাজন একনারীকে সনাক্ত করা হয়।তার সাথে থাকা গোলাপি রংএর ব্যাগ তল্লাশি করে  ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।আটক নারী জিজ্ঞাসাবাদে স্বীকার করেন,যে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছেন।তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে রামু থানায় মামলা রজু করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ