শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়ায় ঘরে ঢুকে অটোরিক্সা চুরি, তিন মাসেও রহস্য উদঘাটন হয়নি

Admin ২৮ April ২০২৬ · Tuesday · ০২:৫৬ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় ঘরে ঢুকে অটোরিক্সা চুরি, তিন মাসেও রহস্য উদঘাটন হয়নি
পাকুন্দিয়ায় ঘরে ঢুকে অটোরিক্সা চুরি, তিন মাসেও রহস্য উদঘাটন হয়নি

আবু হানিফ, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে একটি অটোরিক্সা ও দুটি মোবাইল সেট চুরির ঘটনা ঘটেছে। গত ২৫ জানুয়ারি দিবাগত গভীর রাতে পাকুন্দিয়া পৌরসভার হাপানিয়া এলাকার গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী রতন মিয়া ২৭ জানুয়ারি দুইজনের নাম উল্লেখ করে পাকুন্দিয়া থানায় অভিযোগ দায়ের করেন। তবে অভিযোগের তিন মাস পেরিয়ে গেলেও এখনো চুরি হওয়া অটোরিক্সাটি উদ্ধার করতে পারেনি পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই রাতে রতন মিয়া তার বসতঘরের ভেতরে অটোরিক্সা রেখে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে শব্দ পেয়ে ঘুম ভাঙলে তিনি দেখতে পান, পার্শ্ববর্তী মো. নুরু মিয়ার ছেলে শহীদ মিয়া এবং আব্দুল মতিনের ছেলে সুমন মিয়া অটোরিক্সাটি নিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে।
তিনি বাধা দিলে অভিযুক্তরা তাকে মারধর করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে চোরেরা অটোরিক্সা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় মো. শহীদ মিয়া (২৭) ও মো. সুমন মিয়া (৩০)-এর নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করা হয়।
ভুক্তভোগী রতন মিয়া বলেন,“আমি গরিব মানুষ। অটোরিক্সা চালিয়েই আমার সংসার চলত। অটোরিক্সাটি হারানোর পর পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি। দ্রুত এটি উদ্ধারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”
পাকুন্দিয়া থানার এসআই মো. সেলিম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে চুরি হওয়া দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। অটোরিক্সাটি উদ্ধারের জন্য পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ