শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাড়াইলে চার মাস পর কবর থেকে কিশোরী ছনিয়ার লাশ উত্তোলন

Admin ২৭ April ২০২৬ · Monday · ১২:১৬ অপরাহ্ণ
তাড়াইলে চার মাস পর কবর থেকে কিশোরী ছনিয়ার লাশ উত্তোলন
তাড়াইলে চার মাস পর কবর থেকে কিশোরী ছনিয়ার লাশ উত্তোলন

রুহুল আমিন, তাড়াইল থেকে:

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের তেউরিয়া গ্রামে নবম শ্রেণির ছাত্রী মোছা. ছনিয়া আক্তার (১৫)-এর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিজ বাড়ি থেকে গত বছরের ৩১ ডিসেম্বর তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতারের উপস্থিতিতে কবর থেকে ছনিয়ার লাশ উত্তোলন করা হয়। এ সময় নিহতের বাবা তারু খানও উপস্থিত ছিলেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়।

নিহতের বাবা তারু খান গত ১৭ ফেব্রুয়ারি  আদালতে ৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়-পরিকল্পিতভাবে আমার মেয়ে ছনিয়াকে হত্যা করা হয়েছে।

তাড়াইল থানার (ওসি) তদন্ত শেখর রঞ্জন পাল  জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। আসামীদের বিরুদ্ধে এখনো আদালতের গ্রেফতারি পরোয়ানা না থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি এবং তারা আত্মগোপনে রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ