শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে কিশোরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

Admin ২৬ April ২০২৬ · Sunday · ০১:১৭ অপরাহ্ণ
শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে কিশোরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন
শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে কিশোরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি:
শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সন্ত্রাসবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর আড়াইটায় জেলা শহরের গুরুদয়াল সরকারি কলেজ গেট প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি তানভীর আহমাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া'র সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
এতে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সহ সভাপতি মুহাম্মাদ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আশিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক আল আমিন সজিব, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ আমিরুল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ মাহমুদুল হাসান, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম, আলিয়া মাদরাসা সম্পাদক সাকিবুর রহমান তানভীর প্রমুখ।

মানববন্ধনে বক্তারা শিক্ষাঙ্গনে চলমান সন্ত্রাসী কার্যক্রমের সমালোচনা করেন সাথে সাথে অনতিবিলম্বে সন্ত্রাসী কার্যক্রম বন্ধের আহবান জানান।পাশাপাশি সুষ্ঠু নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান যেখানে সকল রাজনৈতিক দল ও মতের সহাবস্থান বজায় থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ