মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

একই দিনে একই কৌশলে ছিনতাই: রুয়েট সংলগ্ন RH গেটে বর্তমান ও সাবেক দুই শিক্ষার্থী টার্গেট

Admin ০৫ April ২০২৬ · Sunday · ০৮:১১ পূর্বাহ্ণ
একই দিনে একই কৌশলে ছিনতাই: রুয়েট সংলগ্ন RH গেটে বর্তমান ও সাবেক দুই শিক্ষার্থী টার্গেট
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)

মো:ইসমাইল,রুয়েট প্রতিনিধি:

রাজশাহীর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সংলগ্ন RH গেট এলাকায় একই দিনে একই কৌশলে ছিনতাইয়ের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক বর্তমান ও এক সাবেক শিক্ষার্থী। পৃথক সময়ে সংঘটিত এই দুই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
বর্তমান শিক্ষার্থী সুদীপ্ত সাহা প্রিয়ম (বিইসিএম, ২০ সিরিজ) জানান, শনিবার (৪ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে টিউশন শেষে অটোরিকশার জন্য অপেক্ষা করার সময় এক ব্যক্তি তার সঙ্গে কথা বলা শুরু করে। কিছুক্ষণ পর আরও দুজন এসে তাকে ঘিরে ফেলে এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে ছুরি প্রদর্শন করে তার মোবাইল ছিনিয়ে নেওয়া হয় এবং জোরপূর্বক অটোরিকশায় তুলে নগদ ১০ হাজার টাকা আদায় করা হয়।

একই দিনে রাত ৯টার পর সাবেক শিক্ষার্থী মাহমুদুল আহসান (সিএসই, ১৯ সিরিজ) একই এলাকায় একই ধরনের ঘটনার শিকার হন। ভদ্রা থেকে RH গেটের দিকে আসার পথে তাকে থামিয়ে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তার ব্যাগ তল্লাশি করে পরিচয় যাচাইয়ের চেষ্টা করা হয় এবং শেষ পর্যন্ত তার কাছ থেকে ২ হাজার টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

একই দিনে একই এলাকায় অভিন্ন কৌশলে সংঘটিত এই ঘটনাগুলো শিক্ষার্থীদের মধ্যে ভীতি ও ক্ষোভের জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরেই এলাকাটিতে এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কা বাড়ছে।

শিক্ষার্থীরা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

নোয়াখালী প্রতিনিধি: কোম্পানীগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৯ অপরাহ্ণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পুলিশের পরিচয় দিয়ে একটি বেসরকারি ব্য...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৭ অপরাহ্ণ
বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

বিএনপি-এনসিপি-সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র ক...

৩১ August ২০২৬ · Monday · ০৯:০৬ অপরাহ্ণ