বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

জ্বালানি সংকট মোকাবেলায় রুয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘PSREF Industrial Energy Challenge’

Admin ১৭ April ২০২৬ · Friday · ১০:২৯ পূর্বাহ্ণ
জ্বালানি সংকট মোকাবেলায় রুয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘PSREF Industrial Energy Challenge’
জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত সমাধান খুঁজতে রুয়েটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘PSREF Industrial Energy Challenge’

মো: ইসমাইল, রুয়েট প্রতিনিধি

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় কার্যকর ও বাস্তবভিত্তিক সমাধান খুঁজে বের করার লক্ষ্য নিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ আয়োজন করা হচ্ছে ‘PSREF Industrial Energy Challenge’। নবায়নযোগ্য জ্বালানি খাতে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও ব্যবহারিক দক্ষতা বিকাশে এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, বর্তমান সময়ে জ্বালানি খাতে চ্যালেঞ্জ মোকাবেলায় শুধু তাত্ত্বিক জ্ঞান যথেষ্ট নয়; প্রয়োজন বাস্তব সমস্যাভিত্তিক কার্যকর সমাধান। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের সেই বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেবে, যেখানে তারা তাদের ধারণাকে প্রয়োগের মাধ্যমে যাচাই করতে পারবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে বাস্তব ডেটা ও সমস্যার ভিত্তিতে কাজ করতে হবে। বিশেষ করে নীতিনির্ধারণী ও আর্থিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে টেকসই ও উচ্চপ্রভাবসম্পন্ন জ্বালানি সমাধান তৈরির ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি অংশগ্রহণকারীরা জ্বালানি খাতের বিশেষজ্ঞ ও শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের সামনে সরাসরি তাদের প্রস্তাবনা উপস্থাপনের সুযোগ পাবে।

সেরা উদ্ভাবনী ধারণাকে প্রদান করা হবে ‘PSREF Innovator Award’, যা বিজয়ীদের ভবিষ্যতে নবায়নযোগ্য জ্বালানি খাতে নেতৃত্ব গড়ে তুলতে সহায়ক হবে। এছাড়াও রয়েছে আকর্ষণীয় পুরস্কার অর্থ।

আগামী ২৯ এপ্রিল ২০২৬ তারিখে রুয়েটের প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। ৩ থেকে ৫ জনের দল গঠন করে শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে এবং এতে অংশগ্রহণের জন্য কোনো নিবন্ধন ফি লাগবে না।

উল্লেখ্য, প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করছে Center for Policy Dialogue (CPD) এবং রুয়েটের Institute of Energy and Environmental Studies (IEES)।

এ বিষয়ে IEES-এর সহযোগী পরিচালক ও যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহাদি হাসান মাসুদ বলেন, “এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম, যেখানে তারা বাস্তব সমস্যার সমাধানে নিজেদের দক্ষতা প্রয়োগ করতে পারবে এবং জাতীয় পর্যায়ে নিজেদের তুলে ধরার সুযোগ পাবে।”

আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত দল গঠন করে নিবন্ধনের আহ্বান জানিয়েছেন আয়োজকরা। বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ