শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

সচেতনতার আলো ছড়ালো ইবি ক্যাপ-এর উঠান বৈঠক

Admin ২৩ April ২০২৬ · Thursday · ০৪:০২ অপরাহ্ণ
সচেতনতার আলো ছড়ালো ইবি ক্যাপ-এর উঠান বৈঠক
সচেতনতার আলো ছড়ালো ইবি ক্যাপ-এর উঠান বৈঠক

ইবি প্রতিনিধি:

নারীদের জন্য স্তন ও জরায়ুমুখ ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ) এর উদ্যোগে এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয় পার্শবর্তী শৈলকূপা উপজেলার গাড়াগঞ্জ ও চাঁদপুরে এ আয়োজন করা হয়।

মেহেজাবিন মহুয়ার সঞ্চালনায় এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক জান্নাতুল মাওয়া, সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন। 
এসময় স্তন ক্যান্সার বিষয়ে আলোচনা করেন সংগঠনটির ভলান্টিয়ার মোহনা, জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে আলোচনা করেন ফারিহা তাসনীম এবং উপস্থিত নারীদের তথ্য সংগ্রহ করেন সাধারণ সদস্য মনজিলা।

বৈঠকটির মূল উদ্দেশ্য ছিল মহিলাদের মধ্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সারের লক্ষণ, ঝুঁকি, কারণ ও প্রতিকারের উপায় সম্পর্কে সচেতনতা তৈরি করা। এবং ক্যান্সার বিষয়ে ভয় নয়, বরং সচেতনতাই হতে পারে সবচেয়ে বড় প্রতিরোধ তা উপলব্ধি করানো।

উল্লেখ্য, সংগঠনটি নিয়মিতভাবে “সচেতনতা ছড়িয়ে দেওয়া, যেন ক্যান্সারকে রুখে দেওয়া যায় সূচনাতেই” লক্ষ্যকে সামনে রেখক স্কুল, কলেজ ক্যাম্পাস ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিভিন্ন উঠান বৈঠকের আয়োজন করে থাকে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ