শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাইকগাছায় লবণাক্ত পানি রোধে ইউএনও কার্যালয়ে স্মারকলিপি, মানববন্ধন

Admin ২৩ April ২০২৬ · Thursday · ০৩:৪৮ অপরাহ্ণ
পাইকগাছায় লবণাক্ত পানি রোধে ইউএনও কার্যালয়ে স্মারকলিপি, মানববন্ধন
পাইকগাছায় লবণাক্ত পানি রোধে ইউএনও কার্যালয়ে স্মারকলিপি, মানববন্ধন

‎এসকে এম মহসিন রেজা, ‎উপজেলা প্রতিনিধি (খুলনা)
‎খুলনার পাইকগাছা উপজেলায় বসতি এলাকা ও কৃষিজমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধ এবং টেকসই সমাধানের দাবিতে মানববন্ধন, ক্যাম্পেইন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) উপজেলা পরিষদ চত্বরে ভুক্তভোগী নাগরিক সমাজ এ কর্মসূচি পালন করে।
‎“পাইকগাছা উপজেলার বসতি এলাকা ও কৃষিজমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধ ও টেকসই সমাধান” শীর্ষক এ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
‎আয়োজকরা জানান, সাম্প্রতিক সময়ে লবণাক্ত পানির অনুপ্রবেশ উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এর ফলে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, সুপেয় পানির সংকট তীব্র হচ্ছে এবং জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
‎স্মারকলিপিতে টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার, নদী-খাল পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখা, লবণপানি প্রবেশের মানবসৃষ্ট কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, কার্যকর পানি ব্যবস্থাপনা ও মনিটরিং জোরদার, অননুমোদিত গেট ও পাইপলাইন বন্ধ এবং সুপেয় পানির নিশ্চয়তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
‎এছাড়া স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
‎কর্মসূচিটি বাস্তবায়ন করে অগ্রগতি সংস্থার সৃজন প্রকল্প। এতে সহযোগিতা করে নেটজ বাংলাদেশ ও বিএমজেড। বিভিন্ন ইউনিয়নের ভুক্তভোগী নারীসহ সচেতন নাগরিকরা এতে অংশ নেন।
‎বক্তারা বলেন, “লবণাক্ততার এই সংকট কেবল পরিবেশগত নয়, এটি মানুষের জীবন-জীবিকা ও অস্তিত্বের প্রশ্ন। এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে এর ভয়াবহতা আরও বাড়বে।”
‎শেষে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ