কটিয়াদীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা
মোঃ মোফাসসেল সরকার, বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে "পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৩ এপ্রিল) দুপুরে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে জন সাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে জনসাস্থ্য ও খাদ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ,উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম,মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ঈশা খাঁন,মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান কনসালট্যান্ট কার্ডিওলজি রিয়াসাত বিন আজিমসহ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা"পুষ্টি বৈষম্যের দিন শেষ গড়বো স্বনির্ভর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুষ্টিকর খাবারের গুরুত্ব এবং খাদ্য সচেতনতা বৃদ্ধির উপর আলোচনা করেন।