বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

নবীনগরে ‘বি স্ট্রং’ প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রামে মাঠ দিবস

Admin ২৩ April ২০২৬ · Thursday · ০৯:০৯ পূর্বাহ্ণ
নবীনগরে ‘বি স্ট্রং’ প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রামে মাঠ দিবস
নবীনগরে ‘বি স্ট্রং’ প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রামে মাঠ দিবস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বীজ প্রযুক্তি গ্রাম প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিকার সকালে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে ইব্রাহিমপুর মধ্য গ্রামে বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্ট (বি স্ট্রং)-এর আওতায় বীজ প্রযুক্তি গ্রাম প্রদর্শনীর ওপর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবস অনুষ্ঠানে নবীনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (ক্রপস উইং) কৃষিবিদ ড. সালমা লাইজু।
প্রকল্পের আওতায় ইব্রাহিমপুর ইউনিয়নে মোট ২০ বিঘা জমিতে বিভিন্ন ফসলের বীজ উৎপাদন ও প্রযুক্তি প্রদর্শনী স্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে ১০ বিঘা জমিতে বোরো ধান, ৩ বিঘা গম, ৩ বিঘা সরিষা, ৩ বিঘা মাসকালাই এবং ১ বিঘা জমিতে পেঁয়াজ বীজ উৎপাদন। 
মাঠ দিবসে কৃষকদের হাতে-কলমে বিভিন্ন ফসলের আধুনিক চাষাবাদ পদ্ধতি, উন্নত বীজ উৎপাদন কৌশল, সার ও সেচ ব্যবস্থাপনা, রোগ-বালাই দমন এবং ফলন বৃদ্ধির প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়। কৃষকরা এসব প্রযুক্তি সরাসরি দেখে ও শিখে নিজেদের খামারে প্রয়োগের আগ্রহ প্রকাশ করেন। এতে শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসেন বলেন, এই ধরনের প্রযুক্তি গ্রাম প্রদর্শনী কৃষকদের মধ্যে নতুন উদ্ভাবনী ধারণা ছড়িয়ে দিতে এবং উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথি হিসেবে আলোচনায় ড. সালমা লাইজু বলেন, “বি স্ট্রং” প্রকল্প কৃষকদের জলবায়ু সহনশীল ও লাভজনক কৃষি ব্যবস্থার সাথে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বীজ বাছাই করে স্থানীয় কৃষকদের মধ্যে সম্প্রসারণ করলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের সাথে মতবিনিময় এবং বিভিন্ন প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যা মাঠ দিবসকে আরও প্রাণবন্ত করে তোলে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ