বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন

Admin ২৩ April ২০২৬ · Thursday · ০৯:০৭ পূর্বাহ্ণ
তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন
তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন

রুহুল আমিন, তাড়াইল থেকে:

'পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ' এমন স্লোগানে কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উদ্বোধন করা হয়েছে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে তাড়াইল  উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কার্যক্রমে উদ্বোধন করা হয়। ২৩ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত এই পুষ্টি সপ্তাহ চলবে। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা জানান, সুস্থ জীবনযাত্রার ভিত্তি হলো সঠিক পুষ্টি। তাই পরিমিত ও সুষম খাদ্যগ্রহণের অভ্যাস গড়ে তোলা, শিশু, গর্ভবতী নারী ও বৃদ্ধদের জন্য উপযুক্ত পুষ্টির বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। সেই সাথে মানুষের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে ও কোন কোন ফলে কি ধরনের পুষ্টি রয়েছে সুসম্পর্কে অবগত করা হয়েছে।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহানুর রহমান শুভ  এর সভাপতিত্বে ও উপজেলা মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মুজিবুর রহমান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত) আহসানুল জাহীদ, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. তানভির আহম্মেদ সিদ্দিকী, তাড়াইল সাচাইল কাছেমুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুল হাই সহ সাংবাদিকবৃন্দ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ