বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

আদানি পাওয়ারের এক ইউনিট বন্ধ, ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে ঘাটতি

Admin ২৩ April ২০২৬ · Thursday · ০৭:৩০ পূর্বাহ্ণ
আদানি পাওয়ারের এক ইউনিট বন্ধ, ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহে ঘাটতি
কারিগরি ত্রুটিতে উৎপাদন কমে অর্ধেকে; লোডশেডিং শঙ্কা বাড়ছে দেশে

মো: আল-মাহফুজ শাওন

কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খন্ডে অবস্থিত আদানি পাওয়ার প্ল্যান্টের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে, ফলে বাংলাদেশে প্রায় ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে দেশজুড়ে লোডশেডিংয়ের আশঙ্কা আরও বেড়েছে।

পিডিবি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে ইউনিটটিতে ত্রুটি দেখা দিলে সেটি বন্ধ করে দেওয়া হয়। ত্রুটি মেরামত করে পুনরায় উৎপাদনে ফিরতে কমপক্ষে ৩ থেকে ৫ দিন সময় লাগতে পারে।

গত কয়েক দিন ধরে আদানি পাওয়ার থেকে গড়ে প্রায় ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। তবে একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে সরবরাহ কমে দাঁড়িয়েছে মাত্র ৭৫০ থেকে ৭৭০ মেগাওয়াটে।

উল্লেখ্য, ভারতের এই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশ মোট ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে। কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ২০২৩ সালের মার্চে এবং দ্বিতীয় ইউনিট থেকে একই বছরের জুনে উৎপাদন শুরু হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ