বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

গাছের ডাল ভেঙ্গে পড়ে ব্যাংক কর্মকর্তা মৃত্যু

Admin ২৩ April ২০২৬ · Thursday · ০৭:২৬ পূর্বাহ্ণ
গাছের ডাল ভেঙ্গে পড়ে ব্যাংক কর্মকর্তা মৃত্যু
গাছের ডাল ভেঙ্গে পড়ে ব্যাংক কর্মকর্তা মৃত্যু

বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া।

সড়কে পাশে হেলে যাওয়া গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে গ্রামীণ ব্যাংকের  কর্মকর্তা সিলেটের বিশ্বনাথের সেবুল মিয়ার মৃত্যু হয়েছে। এক সন্তানের জনক নিহত সেবুল বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইশবপুর গ্রামের জমির উদ্দিনের পুত্র। তিনি গ্রামীণ ব্যাংক সিলেট সদর উপজেলার টুকেরবাজার শাখায় কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে সিলেটের কামাল বাজার-বাবনা সড়কের লামা-হাজরাই এলাকায় সংগঠিত এই মর্মান্তিক দুর্ঘটনা মৃত্যুবরণ করেন ব্যাংক কর্মকর্তা সেবুল মিয়া।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যাংকের কাজ শেষে নিজের মোটর সাইকেল যোগে সিলেট শহরের বাসায় যাওয়ার পথিমধ্যে তেমুখী বাইপাস হয়ে কামাল বাজার-বাবনা সড়কের লামা-হাজরাই এলাকায় পৌঁছা মাত্র হঠাৎ করে একটি গাছের ডাল ভেঙ্গে সেবুল মিয়ার মাথায় পড়ে। সাথে সাথে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত থাকা পথচারীরা তাকে উদ্ধার করে সিলেট নগরের আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা ঘটনার পূর্বে হওয়া কোনো ঝড়ের সময় ওই ডাল ভেঙ্গে গাছে ঝুলে ছিল।
নিহত ব্যাং কর্মকর্তা সেবুল মিয়ার শ্যালক মঈন উদ্দিন আহমদ জানান, গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে গুরুতর আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ