বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরো ১

Admin ২২ April ২০২৬ · Wednesday · ০১:৩২ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরো ১
পাকুন্দিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরো ১

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ফারুক মিয়া (৪৫) নামের এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার(২১এপ্রিল) দিবাগত রাতে পৌর এলাকার টান লক্ষীয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ফারুক ওই গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে।  
পরে বুধবার (২২এপ্রিল) দুপুরে তাকে কিশোরগঞ্জের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে একই ঘটনায় গত রবিবার ও মঙ্গলবার গভীর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একই এলাকার ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ওই ঘটনায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য যে, গত শুক্রবার (১৭এপ্রিল) বিকেলে পাকুন্দিয়া পৌর এলাকার টান লক্ষীয়া মীরপাড়া গ্রামের একটি মাঠে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে টান লক্ষীয়া ও হাপানিয়া গ্রামের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে শনিবার বিকেলে পূণরায় দেশীয় অস্ত্রসহ আবার সংঘর্ষে জড়ায় তারা। এসময় উত্তেজিত জনতা হাপানিয়া গ্রামের কয়েকটি বাড়ি ভাঙচুর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে বেশ কয়েকজন পুলিশ সদস্য হামলার শিকার হয়।

এসময় হামলাকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে পাকুন্দিয়া ওসি এসএম আরিফুর রহমান, এসআই মশিউর রহমান ও কনস্টেবল জাহেদুর রহমানসহ চারজন পুলিশ সদস্যকে আহত করে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়।

ওই ঘটনায় (১৯ এপ্রিল) গভীর রাতে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় ৩৯ জনের নাম উল্লেখ করে দুই গ্রামের ১ হাজারের অধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়। ওই মামলায় ফারুক মিয়া ২৪ নম্বর আসামি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বলেন, পুলিশের কাজে বাঁধা দেওয়া ও পুলিশকে আঘাত করার ঘটনায় জড়িত থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ