বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

বিএনপি নেতা বডি মাসুদ ভারতীয় চোরা চালানের জিরাসহ গ্রেফতার!

Admin ২২ April ২০২৬ · Wednesday · ১২:১৫ অপরাহ্ণ
বিএনপি নেতা বডি মাসুদ ভারতীয় চোরা চালানের জিরাসহ গ্রেফতার!
বিএনপির যুগ্ম আহবায়ক বডি মাসুদ ভারতীয় চোরা চালানের জিরাসহ গ্রেফতার!

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ মহানগরের ৩৩নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম আহ্বায়ক বডি মাসুদকে ১২ লাখ টাকার ভারতীয় চোরা চালানের জিরাসহ গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ১ ঘটিকার সময় সদর উপজেলার রঘুরামপুর টানপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, পুলিশ সুপার কামরুল হাসানের নির্দেশে কোতোয়ালী মডেল অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ শিবিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসআই মহসিন আলম, এসআই রিপন, এসআই কামরুজ্জামান, এসআই হাফিজ গোপন সংবাদের ভিত্তিতে শাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে ৩০ কেজি ওজনের (৪০ বস্তা), ১২শ কেজি, ১২ লাখ টাকার ভারতীয় চোরা চালানের জিরা উদ্ধার করা হয়।

কোতোয়ালী মডেল থানা পুলিশ গ্রেফতারের খবর নিশ্চিত করে জানিয়েছে, মাসুদের বসত বাড়ীতে টিনের চালা একটি গোডাউন থেকে ভারতীয় চোরা চালানের জিরা উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়েছে। চোরা কারবারির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ