বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

পাইকগাছায় কিশোরের আত্মহত্যা

Admin ২২ April ২০২৬ · Wednesday · ১২:০৬ অপরাহ্ণ
পাইকগাছায় কিশোরের আত্মহত্যা
পাইকগাছায় কিশোরের আত্মহত্যা

‎এসকে এম মহসিন রেজা,‎উপজেলা প্রতিনিধি ( খুলনা) 

‎পাইকগাছায় নয়ন গাজী (১৫) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
‎২১ এপ্রিল (মঙ্গলবার) বিকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের বাইসারাবাদ আশ্রয়ন প্রকল্পে আত্মহত্যার এ ঘটনা ঘটে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে বাইসারাবাদ আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা নাসির গাজীর ছেলে কিশোর নয়ন গাজী ঘটনার সকাল ১০ টার দিকে বসত ঘরের আড়াই গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরে আবাসনের এক কিশোরী জানালা দিয়ে ঘরের আড়াই তাকে ঝুলতে দেখে আবাসনের লোকজন কে খবর দেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার পিতা দীর্ঘদিন বাড়িতে না থাকায় অভাব অনটন ও পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন অনেকেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে থানার ওসি গোলাম কিবরিয়া জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

কিশোরগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশো...

০১ September ২০২৬ · Tuesday · ১১:০৮ অপরাহ্ণ
নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলীতে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের বর্ণাঢ্য র‍্যালী

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক...

০১ September ২০২৬ · Tuesday · ০১:২০ অপরাহ্ণ